রাত ১১টার গল্প
রাত ১১টা বাজে। Figma-তে screen ডিজাইন প্রায় শেষ। Button এর color ঠিক আছে, typography hierarchy মানানসই, spacing একদম grid এ বসানো। আপনি নিজেই নিজের কাজে মুগ্ধ।
পরদিন সকালে client বা team lead বললেন: "এই page এ user কী করবে সেটা বুঝতে পারছি না।"
আপনি একটু confused হলেন এবং নিজেকেই বলছেন সব তো ঠিকঠাকই ছিল। তারপর নিজেই আবার শুরু থেকে সব চেক করা শুরু করলেন। আর তখনই বুঝতে পারলেন:
- এই button টা কি clickable?
- এই form submit করলে কী হবে?
- আমি এখন কোন step এ আছি?
- ভুল হলে ফিরব কীভাবে?
এই মুহূর্তটা প্রতিটা ডিজাইনারের জীবনে আসে। একবার না, বারবার। আর এই মুহূর্তটাই আসলে আপনাকে বলছে যে design শুধু সুন্দর হলেই হয় না, সেটাকে কাজ করতে হয়।
এই সিরিজটাতে সেই "কাজ করা এবং না করা ডিজাইন" নিয়ে বকবক করবো।
এই সিরিজটা কাদের জন্য
আপনি যদি এই list এর যেকোনো একটাতে নিজেকে দেখতে পান, তাহলে এই সিরিজটা আপনার জন্য:
নতুন ডিজাইনার: Heuristics এর নাম শুনেছেন, কিন্তু practically কীভাবে কাজে লাগায় বুঝতে পারছেন না। ভাবছেন এটা কি শুধু বড় বড় company-র কাজে লাগে?
মাঝারি অভিজ্ঞতার ডিজাইনার: Design করতে পারেন, কিন্তু কোনো screen দেখলে কেন ভালো বা খারাপ সেটা articulate করতে পারেন না। Portfolio review বা client call এ আটকে যান।
Freelancer বা solo ডিজাইনার: কোনো user research team নেই, user testing budget নেই। নিজেই design করেন, নিজেই টেস্ট বা চেক করেন কিন্তু নিজের design এর সমস্যা নিজে ধরা কঠিন।
যিনি UI/UX audit করতে চান: কারো product দেখে বলতে পারবেন কোথায় কোথায় usability problem আছে। কিন্তু "ভালো লাগছে না" ছাড়া যুক্তি দিতে পারছেন না।
এবার জানা যাক Heuristics মানে কী, কোথা থেকে এলো এ
১৯৯০ সালে Jakob Nielsen এবং Rolf Molich ২৪৯টা real-world usability problem বিশ্লেষণ করলেন। প্রশ্নটা ছিল সহজ: "একটা interface এ কী কী সমস্যা থাকলে user রা সবচেয়ে বেশি আটকে যায়?"
সেই বিশ্লেষণ থেকে বের হলো ১০টা pattern। তিনি এই টা ১০টা pattern-এর নাম দিলেন Usability Heuristics। ১৯৯৪ সালে Nielsen তাঁর বিখ্যাত paper চূড়ান্ত করলেন: "Enhancing the Explanatory Power of Usability Heuristics" (Nielsen, 1994, ACM CHI Conference)। সেখানেই ১০টি Heuristic এর চূড়ান্ত তালিকা প্রকাশ পেল।
Heuristic শব্দটা এসেছে Greek থেকে, heuriskein মানে "খুঁজে বের করা।" এগুলো hard rules না। এগুলো rules of thumb, অভিজ্ঞতা থেকে বের করা নির্দেশিকা যা দিয়ে যেকোনো interface এ সমস্যা খুঁজে পাওয়া যায়।
তিরিশ বছরেরও বেশি সময় পার হয়েছে। Mobile এসেছে, touch screen এসেছে, AI assistant এসেছে। কিন্তু এই ১০টি নিয়ম আজও Google, Apple, Microsoft, Amazon-এর UX audit process এ ব্যবহার হয়।
কারণটা সহজ: technology দ্রুত পাল্টায়, মানুষের ব্যবহার দ্রুত পাল্টায় না।

১০টি Heuristic: পুরো মানচিত্র
| পর্ব | Law | মূল প্রশ্ন | কানেকশন |
|---|---|---|---|
| ১ | Visibility of System Status | System কী করছে user কি জানে? | Foundation |
| ২ | Match Between System and the Real World | App কি মানুষের ভাষায় কথা বলে? | #1 এর পর: status জানালাম, কিন্তু ভাষাটা কার? |
| ৩ | User Control and Freedom | ভুল করলে user কি বের হতে পারে? | #2 এর পর: ভাষা বুঝলাম, কিন্তু ভুল করলে কী? |
| ৪ | Consistency and Standards | একই জিনিস কি সবসময় একই দেখায়? | #3 এর পর: control দিলাম, কিন্তু predictable কি? |
| ৫ | Error Prevention | ভুলটা কি আগেই ঠেকানো যেতো? | #3 এর sibling: control দেওয়ার আগে ভুল ঠেকান |
| ৬ | Recognition Rather Than Recall | User কে মনে রাখতে বলছেন? | Cognitive load series শুরু |
| ৭ | Flexibility and Efficiency of Use | Expert আর নতুন user কে কি আলাদা serve করছেন? | #6 এর পর: recognize করার পর shortcut দাও |
| ৮ | Aesthetic and Minimalist Design | দরকারের চেয়ে বেশি দেখাচ্ছেন না তো? | #6-7 এর culmination: কম মানেই বেশি |
| ৯ | Help Users Recognize, Diagnose, and Recover from Errors | Error message কি সমাধান দিচ্ছে? | #5 এর পরের স্তর: ভুল হয়েছে, এখন কী? |
| ১০ | Help and Documentation | সাহায্য কি সময়মতো আসে? | সিরিজের সমাপ্তি: সব ঠিক থাকলেও help লাগে |
কেন এই সিরিজটা বাংলায়?
বাংলাদেশে design community গত কয়েক বছরে অনেক বড় হয়েছে। Dribbble দেখলে বা Behance দেখলে অনেক talented কাজ পাওয়া যায়। কিন্তু ভালো resources বাংলায় প্রায় নেই।
যারা ইংরেজি medium এ পড়েননি বা যাদের কাছে ইংরেজি articles পড়া slow এবং অনেক mental energy নেয়, তাদের জন্য ভালো বাংলা content দরকার। এই সিরিজ সেই চেষ্টা।
তবে একটা কথা আগেই বলে রাখি: এই সিরিজে ইংরেজি term গুলো জোর করে বাংলায় লেখা হবে না। "দৃশ্যমানতা" বলে "Visibility" বোঝানো যায় না যেভাবে বোঝানো দরকার। তাই technical term গুলো যেমন আছে তেমনই থাকবে।
প্রতিটা পর্বে যা থাকছে,
- গল্প: একটা real scenario যেখানে আপনি নিজেকে দেখবেন। bKash, Pathao, ChatGPT, Daraz, এমন product যেটা আপনি গতকালও use করেছেন।
- Heuristic-এর ব্যাখ্যা: Law টা কী, কেন এটা কাজ করে। Psychology, research, original source সহ। কিন্তু গল্পের ভেতর দিয়ে, textbook এর মতো করে না।
- Real examples: ৩-৪টা product কে গভীরভাবে দেখব। কোনটা law টা ভালো follow করছে, কোনটা করছে না।
- AI context: এই Law AI product এ কীভাবে কাজ করে। ChatGPT, Claude, Gemini, Copilot, এই সব জায়গায় কী দেখতে পাবেন।
- Audit guide: আপনার নিজের design এ কোথায় এই law missing হতে পারে সেটা খোঁজার উপায়।
- Solo designer test: Real user ছাড়া কীভাবে নিজে test করবেন। Cognitive walkthrough, heuristic evaluation, self-testing framework।
- চেকলিস্ট: পর্ব শেষে একটা practical checklist যেটা কাল থেকে use করতে পারবেন।
Solo ডিজাইনার হলে কি এই সিরিজ কাজে আসবে?
এটা সবচেয়ে বেশি জিজ্ঞেস করা প্রশ্ন।
"আমার কাছে user testing করার মানুষ নেই। Research team নেই। Budget নেই। Heuristics দিয়ে কী করব?"
উত্তর হলো: Heuristics মূলত solo designer-দের জন্যই তৈরি। Nielsen Norman Group এর original research-এ বলা হয়েছিল, একজন expert evaluator ৪৫ মিনিটের একটা heuristic evaluation করে প্রায় ৭৫% major usability problem ধরতে পারেন (Nielsen & Molich, 1990)।
তার মানে user রা না থাকলেও, আপনি নিজেই যদি এই framework টা জানেন এবং systematically apply করেন, তাহলে অনেক সমস্যা handover এর আগেই ধরতে পারবেন।
প্রতিটা পর্বে solo testing এর specific method দেওয়া হবে:
- Cognitive Walkthrough: নিজেই user হয়ে task complete করার চেষ্টা করবেন, step by step নোট করবেন।
- 5-Second Test: কাউকে screen দেখাবেন, ৫ সেকেন্ড পর বলবেন কী মনে আছে।
- Heuristic Checklist: নিজেই checklist বানাবেন এবং নিজেই score দিবেন।
- Think-Aloud (self-directed): নিজের কাজ নিজে record করবেন, পরে দেখবেন কোথায় আটকেছিলেন।
এই techniques গুলো একেকটা পর্বে context অনুযায়ী ব্যাখ্যা করা হবে।
AI এর যুগে Heuristics কি outdated?
এই প্রশ্নটা সবার মাথায় আসার কথা,
ChatGPT দিয়ে design করা যায়। Figma AI দিয়ে layout suggest করা যায়। V0, Lovable, Bolt দিয়ে মিনিটে screen বানানো যায়। তাহলে Heuristics কি এখনও দরকার?
উত্তর হলো: আগের চেয়ে বেশি দরকার।
কারণটা ভাবেন। AI tool গুলো design generate করে। কিন্তু সেই design টা usable কিনা সেটা কে বলবে? AI নিজেই বলতে পারে না। কারণ AI pattern match করে, user behavior truly বোঝে না।
ধরুন আপনি Codex বা Claude বা Google Stitch কে বললেন একটা signup flow design করতে। সে একটা design দেবে। সেটা হয়তো দেখতে সুন্দরও হবে। কিন্তু সেখানে কি error message clear? Form submit করলে user জানবে কি কী হচ্ছে? Error হলে ফিরে আসার রাস্তা আছে কি?
এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আপনাকে Heuristics জানতে হবে। AI-generated design audit করার জন্য এই framework টা এখন আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে।
প্রতিটা পর্বে আমরা দেখব ওই Heuristic টা AI-powered product এ কীভাবে প্রযোজ্য, এবং AI tool দিয়ে design করার সময় কী কী দেখতে হবে।
যেভাবে পড়বেন
- সিরিজ হিসেবে: পর্ব ১ থেকে শুরু করে sequence এ পড়ুন। প্রতিটা আইন আগেরটার উপর build করে। সবচেয়ে ভালো experience পাবেন।
- Reference হিসেবে: কোনো specific law-এর দরকার? সরাসরি সেই পর্বে যান। প্রতিটা পর্ব self-contained।
- Audit করার সময়: নতুন project শুরু করলে বা existing product review করার সময় প্রতিটা পর্বের checklist দেখুন।
এই সিরিজে যা পাবেন না
শুধু definition পাবেন না। "Visibility of System Status মানে user কে feedback দাও" এই একলাইনের explanation পাবেন না। পাবেন গল্প। পাবেন কেন এটা কাজ করে। পাবেন কোথায় দেখবেন। আর পাবেন নিজে কীভাবে test করবেন।
এই সিরিজ শেষ করার পরে কোনো app বা website দেখলে মাথায় আসবে: এখানে কোন আইনটা কাজ করছে, কোনটা missing।
এই সিরিজ শেষ করার পর আপনি যা যা পারবেন
যেকোনো screen দেখলে বলতে পারবেন কোথায় কোন Heuristic কাজ করছে বা কোথায় missing।
Client বা team-এ explain করতে পারবেন কোনো নিদৃষ্ট একটা design সমস্যা, শুধু "মনে হচ্ছে" না বলে specific কারণ দিয়ে।
Audit করতে পারবেন যেকোনো app বা website। Freelance এ এটা একটা আলাদা service হতে পারে।
নিজের design validate করতে পারবে user testing ছাড়াও, একটা structured framework দিয়ে।
AI-generated design check করতে পারবে হাতে একটা reliable যুক্তির ভিত্তি থাকবে।
সিরিজের পর্বগুলো
- পর্ব ০০: ভূমিকা — কেন এই সিরিজ (এটাই পড়লেন)
- পর্ব ০১: Visibility of System Status — [পরবর্তী পর্ব]
- পর্ব ০২: Match Between System and the Real World — [আসছে]
- পর্ব ০৩: User Control and Freedom — [আসছে]
- পর্ব ০৪: Consistency and Standards — [আসছে]
- পর্ব ০৫: Error Prevention — [আসছে]
- পর্ব ০৬: Recognition Rather Than Recall — [আসছে]
- পর্ব ০৭: Flexibility and Efficiency of Use — [আসছে]
- পর্ব ০৮: Aesthetic and Minimalist Design — [আসছে]
- পর্ব ০৯: Help Users Recognize, Diagnose, and Recover from Errors — [আসছে]
- পর্ব ১০: Help and Documentation — [আসছে]
পর্ব ১ শুরু হচ্ছে: Visibility of System Status
৪টা ১৫ বেজে গেছে। কেউ কিছু বলছে না।
তথ্যসূত্র · References
- 1Nielsen, J. (1994). Heuristic evaluation. In Nielsen, J., and Mack, R.L. (Eds.), Usability Inspection Methods. John Wiley & Sons, New York, NY.1994
- 2Nielsen, J. (1994). Enhancing the explanatory power of usability heuristics. In Proceedings of the SIGCHI Conference on Human Factors in Computing Systems (CHI '94), pp. 152-158.1994
- 3


